শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৯ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভয়াবহ আগুন টঙ্গিতে, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩ ফায়ার ফাইটার

গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটের একটি সেমিপাকা টিনশেড কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের তিনজন ফায়ারফাইটার ও একজন অফিসারসহ মোট চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আরেকজনকে ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২৯ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩টা ৪৫ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, আহতদের মধ্যে ফায়ার ফাইটার নুরুল হুদা ও জয় হাসানকে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে এবং অফিসার জান্নাতুল নাঈমকে ৫টা ১০ মিনিটে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অপর আহত সদস্যকেও চিকিৎসার জন্য সেখানে নেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কেমিক্যাল মজুত থাকার কারণে আগুন দ্রুত বিস্তার লাভ করে এবং তীব্র ধোঁয়ার সৃষ্টি হয়, ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত আগুনের সূত্রপাতের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। উদ্ধার ও নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়