শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫১ বিকাল
আপডেট : ২২ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে নিহত ২

মো:আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (২২সেপ্টেম্বর) গতকাল গভীর রাতে ১টার দিকে ধামরাই উপজেলার পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দেপাশাই কারাবিল এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে মো. মনির হোসেন (৩৫) এবং চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে মো. মনির হোসেন (২৫)। আহতরা হলেন—চাপলি এলাকার সাইফুজ্জামান ও আশুলিয়ার শান্তিপাড়ার মিজান।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে আশুলিয়ার জামগড়া থেকে মুরগির খাবার নিয়ে ধামরাইয়ের ধানতারা বাজারে ডেলিভারি দিতে যায় পিকআপটি। ডেলিভারি শেষে ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় এবং পরে পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুইজনের মৃত্যু হয়।

ধামরাই ফায়ার স্টেশনের লিডার জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে রাত পৌনে ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়। আহতদের ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, নিহতদের পরিবার ময়নাতদন্ত করতে রাজি হয়নি। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়