শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৮ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কান্না না থামায় ডাক্তারের কাছে নিয়ে যান মা, পরীক্ষায় জানা যায়- ধর্ষণের শিকার শিশুটি

সিলেটের মোগলাবাজার এলাকায় দুই বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। কয়েকদিন আগে এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

সোমবার শিশুটিকে গুরুতর শারীরিক সমস্যার কারণে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-তে ভর্তি করা হয়।

শিশুটির মা জানান, ঘটনার পর থেকে মেয়েটি অস্বাভাবিক আচরণ করছে। সে সবসময় কান্না করছে পরে তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা শারীরিক পরীক্ষার পর বিষয়টিকে যৌন নির্যাতনের ঘটনা হিসেবে চিহ্নিত করেন এবং শিশুটিকে ওসিসি সেন্টারে ভর্তি করেন।

চিকিৎসকরা জানান, শিশুটিকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এটি একটি পুলিশ কেস হিসেবে নথিভুক্ত করা উচিত।এ বিষয়ে থানায় যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়।

শিশুটির বাবা জানান, গত ১০ আগষ্ট এ ঘটনার পর একজন পুলিশ সদস্য ঘটনাস্থলে আসেন সে সময় স্থানীয় মুরুব্বিরা পুলিশের সাথে কথা বলেন তার পরই পুলিশ চলে যায়।

এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনা থানায় কেউ অভিযোগ করেনি।তবে যদি কোন পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে থাকে এবং এ নিয়ে কোন ব্যবস্থা না নেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। সূত্র: সিলেট টুডে ২৪ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়