শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৪ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে আন্তজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার, স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেল উদ্ধার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোর থানাধীন মালশিরা গ্রামে ভয়াবহ ডাকাতির ঘটনায় জড়িত আন্তজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে লুন্ঠিত মালামাল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটে ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে। 

এ তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল আলম। তিনি জানান, তানোরের মালশিরা গ্রামের মো. মোয়াজ্জেমুল হোসেনের বসতবাড়িতে ডাকাত দল হানা দিয়ে স্বর্ণালঙ্কার, চারটি মোবাইল ফোন, নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়।

ভিকটিম মোয়াজ্জেমুল হোসেন পরদিন অজ্ঞাতনামা ৬-৮ জনের বিরুদ্ধে তানোর থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন।রাজশাহী জেলা পুলিশের ডিবি টিম দ্রুত তদন্তে নামে এবং ৮ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত হলেন: ১. মো. শাহাদত হোসেন কলম (৩৩) - আদমদিঘী, বগুড়া ২. মো. শান্ত ইসলাম (২৬) - মান্দা, নওগাঁ ৩. মো. বেলাল হোসেন (৩০) - নাজিরপুর, পিরোজপুর ৪. মো. শুকুর আলী (৫২) - ধোপাইলকুড়ি, নওগাঁ ৫. মো. শাকিল হোসেন (৪০) - আক্কেলপুর, জয়পুরহাট ৬. মো. রানা হোসেন (২৪) - বদলগাছী, নওগাঁ ৭. মো. রাসেল হোসেন (২২) - বদলগাছী, নওগাঁ ৮. মো. এখলাছ রহমান মিন্টু (৪২) - চক এলাম, নওগাঁ সদর।

তিনি আরও জানান, এই চক্রটি আন্তঃবিভাগীয় ডাকাতি ও দস্যুতা কার্যক্রমে জড়িত এবং রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় একাধিক চুরি, ডাকাতি ও দস্যুতার মামলায় অভিযুক্ত। ডিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা পুলিশের একটি টিম জয়পুরহাট জেলার তিলকপুর রেলস্টেশন সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে ১ থেকে ৭ নম্বর এবং নওগাঁ সদর থেকে ৮ নম্বর অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর ১৫ সেপ্টেম্বর তাদের রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়। এদের মধ্যে মো. শুকুর আলী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দিতে তিনি জানান, ঘটনার রাতে তারা বাড়ির প্রধান দরজা ভেঙে প্রবেশ করে বাসার সদস্যদের হাত, পা ও মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে। এরপর বাসার মূল্যবান জিনিসপত্র লুট করে দ্রুত স্থান ত্যাগ করে।

পুলিশ জানায়, ডাকাত দলের অন্যান্য সদস্যদের শনাক্তকরণ ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়