শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫১ বিকাল
আপডেট : ২১ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

রেজাউল করিম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ চলতি আমন মৌসুমে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কৃষকদের কাছে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করছে। কৃষকদের এই পরিকল্পিত ভাবে শোষণের প্রতিবাদে জেলায় বিক্ষোভ সমাবেশ ও  মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে।

১৬ সেপ্টেম্বর'২৫ মঙ্গলবার দুপুর ১২টার দিকে' রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন' কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে জেলা শহরের শাপলা চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কৃষকসহ গণ্যমান্য বক্তিরা অংশগ্রহণ করে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন' এর কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম জুয়েল, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ মন্তাজ আলী, সদস্য সচিব রেজাউল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ মোর্শেদ আলম, ভোগডাঙ্গা ইউনিয়ন শাখার মোঃ ফারুক হোসেন।

মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় , অনান্যের মধ্যে বক্তব্য দেন, মামুনুর রশীদ মামুন, এনাম রাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রফিকুল ইসলাম।

বক্তারা বলেন- সার ব্যবসায়ী সিন্ডিকেট সৃষ্টিকারীদের দৌরাত্ম্যের কারণে কৃষকরা চরম বিপাকে পড়েছে। বাধ্য হয়ে তাদের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে। সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি মূল্যে সার বিক্রি করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনতিবিলম্বে জরুরি ব্যবস্থা নিতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ প্রশাসনকে আহবান জানান। এসময় 'জাগো কৃষক সংঘবদ্ধ হও' এই স্লোগান তুলে সকল কৃষককে এক হওয়ার আহবান জানান বক্তারা। 
 
কৃষকদের স্বার্থ রক্ষার জন্য পরে তিন দফা দাবি আদায়ে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারক লিপি প্রদান করে 'রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন' এর নেতৃবৃন্দ। দাবী গুলি হলো যথাক্রমে,জেলায় ডিলার সংখ্যা বৃদ্ধি, কালোবাজারী নিয়ন্ত্রন ও সিন্ডিকেট ভেঙে দেয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়