শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাব-৮ পটুয়াখালীর সদস্যদের হাতে ডাকাত সর্দার রুম্মান আটক

নিনা আফরিন ,পটুয়াখালী প্রতিনিধি : ঢাকার যাত্রাবাড়ি থেকে দক্ষিণাঞ্চলের চিহ্নিত ডাকাত সর্দার রুম্মানকে(২৮) আটক করেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।

আজ ১৫ সেপ্টেম্বর সকালে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।  রুম্মানের বিরুদ্ধে  বরগুনা জেলার বামনা থানার ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। রুম্মান বরগুনার বামনা উপজেলার তুষখালী এলাকার সাহেব আলীর ছেলে।

র‍্যাব সুত্র জানায়, চলতি বছরের ২৪ মে প্রতিদিনের ন্যায় অনুমান রাত ১০ ঘটিকার সময় খাওয়া-দাওয়া শেষ করে যে যার মত ঘুমিয়ে পড়ে মামলার বাদী মো: মিরাজ। রাত অনুমান দেড় ঘটিকার সময় এজাহার উল্লেখিত ডাকাতদল ও অজ্ঞাতনামা আরও ৮/১০ জন ডাকাত বাদীর ঘরের দক্ষিণ পাশের দরজা জানালা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে বাদী ঘরে প্রবেশ করে।  এ সময় বাদি শব্দ পেয়ে ডাক চিৎকার দিলে ডাকাতগন বাদীর গলায় ছুরি ধরে বলে খুন করিয়া ফেলিবো। অস্ত্রধারী ডাকাতগণ বাদীকে টাকা-পয়সা স্বর্ণালংকার বের করে দেওয়ার জন্য বলে। বাদী দিতে অপারগতা প্রকাশ করলে অন্যান্য ডাকাতগণ বাদীর ঘর হতে নিম্ন বর্ণিত মালামাল লুণ্ঠন করিয়া নিয়া যায়।  যার মধ্যে ০২টি স্বর্ণের আংটি যাহার অনুমান ওজন ৮ আনা, মূল্য অনুমান ৭৫,০০০/-(পচাত্তর হাজার) টাকা, নগদ ৫০০০/-(পাঁচ) হাজার টাকা, ০১টি কালো রংয়ের বাটন ফোন যাহার মূল্য ১৭০০/-(এক হাজার সাত শত) টাকা, ০১টি কালো রংয়ের সিম্ফনি বাটন ফোন যাহার মুল্য অনুমান ১৪৫০/- (এক হাজার চার শত পঞ্চাশ) টাকা, ০১টি আইকম মোবাইল ফোন যাহার মূল্য অনুমান ১২০০/-(এক হাজার দুই শাত) টাকা, ০১টি এন্ড্রোয়েড ফোন Vivo Y18 যাহার যাহার মূল্য অনুমান, ১৭.০০০/- (সতের হাজার) টাকা) লুষ্ঠিত মালামালের মূল্য মোট অনুমান ১০১,৩৫০/-(এক লক্ষ এক হাজার তিন শত পঞ্চাশ) টাকা মাত্র। 

ডাকাতদল বাদীর ঘর থেকে উল্লেখিত বর্ণনার স্বর্নালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়া বাদীর ঘরের পশ্চিম পার্শ্বের দিকের দরজা দিয়া চলিয়া যায়। 

বাদী ডাকাত দলের কথা-বার্তা ও শারীরিক গঠন দেখিয়া এজাহারনামীয় ডাকাত মোঃ আনোয়ার হোসেন রিপন কাজী (৪০), পিতা-মৃত মতিউর রহমান কাজী, মাতা-আশুরা বেগম, সাং-লক্ষনা, ০৫নং ওয়ার্ড, গুলিসাখালী ইউপি, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুরকে চিনতে পারে। পরবর্তীতে বাদী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন যা বামনা থানার মামলা নং-৮।

আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঢাকা যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়