শিরোনাম
◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন ◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা!

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ১২:১৩ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ: ইট-বালি বাড়িতে নিলেন ইউপি সদস্য

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে রাস্তা নির্মাণের জন্য আনা ইট ও বালি নিজ বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মনোয়ারা খাতুনের বিরুদ্ধে।

ইউনিয়নবাসীর অভিযোগ, ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যবহৃত ইট ও বালির মান অত্যন্ত নিম্নমানের। শুধু তাই নয়, ওই সামগ্রী ইউপি সদস্য মনোয়ারা খাতুন নিজের বাড়িতে সরিয়ে নিয়েছেন। সরেজমিনে গিয়ে তার বাড়িতেও ইট-বালির স্তূপ দেখা গেছে।

জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে ইউনিয়ন উন্নয়ন তহবিল (বিবিজি) এর দ্বিতীয় কিস্তি থেকে ১২ লাখ টাকা বরাদ্দ আসে। ওই অর্থে ৬টি প্রকল্প হাতে নিয়ে ইউপি সদস্যদের মাধ্যমে কাজ বাস্তবায়ন করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ— এসব কাজ সঠিকভাবে হয়নি; বরং প্রশাসক, প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি সদস্যদের যোগসাজশে অনিয়ম ও দুর্নীতি চলছে।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য মনোয়ারা খাতুন বলেন, “রাস্তার কাজের পাশাপাশি আমার বাড়ির কাজের জন্যও আলাদা ইট-বালি আনা হয়েছিল। ড্রাইভার ভুল করে আমার ইট-বালি রাস্তায় ফেলে দেয়। পরে আমি আমার অংশ বাড়িতে ফিরিয়ে নিয়েছি। এতে ভুল বোঝাবুঝি হচ্ছে।”

Advertisement

প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, “রাস্তার কাজে আমরা অনিয়ম করিনি। তবে যদি ইউপি সদস্য রাস্তার ইট-বালি নিয়ে গিয়ে থাকেন, জানালে তিনি তা ফেরত দেবেন।”

অন্যদিকে ইউনিয়ন প্রশাসক ইমদাদুল হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, “রাস্তার নির্মাণসামগ্রী ইউপি সদস্যের বাড়িতে নেওয়ার বিষয়ে আমি জানি না। খোঁজ নিয়ে তারপর বলতে পারব।”

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম বলেন, “অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

  • সর্বশেষ