শিরোনাম
◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন ◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার ◈ এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? ◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৭:২৭ বিকাল
আপডেট : ২২ জুলাই, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শৈশবে হারানো, প্রৌঢ় বয়সে ফেরা—সাইফুলের জীবনের অবিশ্বাস্য গল্প

সংসারে অভাব-অনটনের কারণে প্রতিবেশীর সঙ্গে কাজের সন্ধানে গিয়ে খুব ছোটবেলায় হারিয়ে যায় সাইফুল। এরপর একে একে কেটে যায় ২৮টি বছর। সৃষ্টিকর্তার কাছে কত দোয়া করেছেন বাবা-মা, অঝোরে কেঁদে পার করেছেন কত দিন-রাত। অবশেষে তাদের ডাক শুনেছেন সৃষ্টিকর্তা। মৃত্যুর আগে প্রাণের সন্তানকে ফিরে পেয়েছেন বাবা-মা। 

সাইফুলের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফরা গ্রামে। তিনি আব্দুল লতিফ ও আমেনা বেগমের সন্তান। পরিবারে পাঁচ ছেলে ও তিন মেয়ের মধ্যে চতুর্থ সাইফুল।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, ১৯৯৭ সালে সাইফুলকে প্রতিবেশী এক নারীর সঙ্গে কাজের জন্য চট্টগ্রামে পাঠায় পরিবার। পথে কোনো স্টেশনে ট্রেন দাঁড়ালে সাইফুল হঠাৎ নেমে পড়ে প্রসাব করতে, এসময় ট্রেনটি ছেড়ে যায় স্টেশন। এরপর থেকে নিখোঁজ তিনি। এরপর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি রেল স্টেশনের একটি চায়ের দোকানে কাজ জোটে সাইফুলের। সেখানে কেটে যায় ২৮ বছর। গত সপ্তাহে নেফরা গ্রামের এক বাসিন্দার সঙ্গে সাইফুল জেলা-উপজেলার নাম বলতে না পারলেও বাবা-মা এবং গ্রামের নাম বলতে পারে। এভাবে পরিবারের খোঁজ মেলে সাইফুলের। পরিচয় নিশ্চিত হওয়ার পরে সাইফুলের বড় ভাই মাহফুজ রহমান বৃহস্পতিবার গিয়ে ভাটিয়ারি রেল স্টেশনে চায়ের দোকান থেকে সাইফুলকে নিয়ে বাড়ি আসেন। দীর্ঘ প্রতীক্ষার পর এ মিলনে আবেগাপ্লুত বাবা-মা-ছেলেসহ স্থানীয়রা। খুশি এলাকাবাসী ও আত্মীয়-স্বজন।

সাইফুলের বড় ভাই মাহফুজার রহমান বলেন, গত সপ্তাহে সাইফুলের তথ্য পাই। এরপর সে ঠিকানা মোতাবেক গিয়ে আমার ভাইকে দেখে চিনতে একটুও কষ্ট হয়নি। সেখানে এক হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়। এসময় ভাটিয়ারি রেল স্টেশনে চায়ের দোকানের মালিক মোস্তাকিনের আনুষ্ঠানিকভাবে স্ট্যাম্পে লিখিত এবং ভোটার আইডি দিয়ে আমার ভাইকে বাড়ি নিয়ে আসি। এতদিন পরে ভাইকে ফেরত পাওয়ার অনুভূতির ভাষা প্রকাশ করার মতো নয়।

Advertisement

অশ্রুসিক্ত বাবা আব্দুল লতিফ বলেন, ছেলেকে দেখে আমি চিনতে পেরেছি। ছেলের জন্য নামাজ পড়েছি, আল্লাহর কাছে অনেক কেঁদেছি। ছেলেকে পেয়ে খুশি আমরা।

সাইফুলের মা আমেনা বেগম বলেন, পরিবারের ১০ জন সদস্য খেয়ে না খেয়ে দিন কেটেছে। সেজন্য ছোট শিশুকে মাইনষের বাড়িতে কাজের জন্য এলাকার এক মহিলার সঙ্গে চট্টগ্রামে পাঠাই। যাবার পথে ছেলে মোর হারায় যায়। এরপর বহু খুঁজেছি, কবিরাজের কাছে গেছি। আল্লাহর কাছে কেঁদেছি। আল্লাহর রহমতে ২৮বছর পর সন্তানকে ফেরত পেলাম।

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, ২৮ বছর পর সন্তানকে ফিরে পাওয়া সত্যি আনন্দের খবর। ভোটার করাসহ এ পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতা করা হবে। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ