শিরোনাম
◈ পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসতেই মেনু থেকে উধাও গরুর মাংস, আতঙ্কে খামারি-রেস্তোরাঁ মালিকরা ◈ মিনহাজুল আ‌বে‌দিন নান্নু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক  ◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে

প্রকাশিত : ২০ জুন, ২০২৫, ১০:৪০ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীর দেওয়া কিডনিতে নতুন জীবন পেলেন শার্শার ব্যবসায়ী কুদ্দুস বিশ্বাস

আইরিন হক, বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার বিশিষ্ট মাছ ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব কুদ্দুস বিশ্বাস স্ত্রীর দেওয়া একটি কিডনিতে নতুন জীবন ফিরে পেয়েছেন। জনপ্রিয় এই ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার প্রতিষ্ঠানে প্রায় ৩০০ জনের বেশি মানুষের কর্মসংস্থান রয়েছে।

বছর খানেক আগে কুদ্দুস বিশ্বাসের উভয় কিডনি বিকল হয়ে যায়। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে বিছানায় পড়ে থাকতে হয়। জীবন রক্ষার জন্য তখন এগিয়ে আসেন তার স্ত্রী ফারজানা বেগম। তিনি স্বেচ্ছায় নিজের একটি কিডনি স্বামীর শরীরে প্রতিস্থাপন করতে রাজি হন। পরে তুরস্কের একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা শেষে চার মাসের মধ্যেই তিনি সুস্থ হয়ে ওঠেন।

সুস্থ হয়ে শুক্রবার বিকেলে কুদ্দুস বিশ্বাস হেলিকপ্টারযোগে ঢাকা থেকে নিজ গ্রাম বাঁগআচড়ায় ফিরে আসেন। এ সময় পিপড়াগাছি ইকোপার্ক মাঠে তাকে বরণ করতে জড়ো হন হাজারো ভক্ত-শুভাকাঙ্ক্ষী। ভালোবাসায় সিক্ত হয়ে এলাকাবাসীর সামনে আবেগাপ্লুত কুদ্দুস বিশ্বাস বলেন, “সৃষ্টিকর্তা আমাকে দ্বিতীয়বারের মতো জীবন দিয়েছেন। আমার স্ত্রী যেভাবে নিজের অঙ্গ দান করে আমাকে বাঁচিয়েছেন, তা অকৃত্রিম ভালোবাসার নজির।”

তিনি বলেন, “আমার সুস্থতার জন্য যারা দোয়া করেছেন, পাশে ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞ। আমি নতুন জীবন ফিরে পেয়ে মানুষের জন্য কাজ করে যেতে চাই।”

স্থানীয় গণমাধ্যমকর্মীরা এ ঘটনাকে ‘ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত’ হিসেবে উল্লেখ করে বলেন, “স্বামীর জীবন বাঁচাতে একজন স্ত্রী নিজের অঙ্গ দান করেছেন—এটাই সত্যিকারের ভালোবাসার প্রতীক।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়