শিরোনাম
◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০৫:২২ বিকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় ছাত্রলীগ নেতা শাজাহানপুরে গ্রেফতার 

আবদুল ওহাব, শাজাহানপুর (বগুড়া)প্রতিনিধি : বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী ঢাকা থেকে পলাতক ছাত্রলীগ নেতা মুইন হাসান সাজিদ (২০)কে শাজাহানপুর থেকে গ্রেফতার করেছে বগুড়া ডিবি পুলিশ।সে ঢাকা  বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের (সূর্যসেন হল) প্রশিক্ষন বিষয়ক সম্পাদক। বুধবার ১১ জুন উপজেলার ফুলদীঘি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ,

পুলিশ জানায়, ছাত্রলীগ নেতা মুইন হাসান সাজিদ জুুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় দুষ্কৃতিকারী দলবল নিয়ে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে নীরিহ ছাত্র জনতার উপর আক্রমণ করে  এবং জখম করে ও হতাহত হয়। এঘটনায় ২১/১০/২০২৪ তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে সাজিদ সহ ডিএমপির শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়।  যা বিস্ফোরণ আইনে দায়ের করা হয়। ঐ মামলার পর থেকে আসামী সাজিদ পলাতক ছিল।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার এসআই আরিফুল  ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর উপজেলার ফুলদিঘী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পলাতক আসামী  মুইন হাসান সাজিদ (২৫), কে গ্রেফতার করা হয়। সে  ঢাকা বিশ্ববিদ্যালয় (সূর্যসেন হল) ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। জুলাই আন্দোলনের পর থেকে সে পলাতক ছিল। সে শাজাহানপুর থানার ফুলদীীঘি এলাকার আনাম উদ্দিনের ছেলে। 

এদিকে শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মুবতাসিম ফাহিম (২৩) কে  গ্রেফতার করেছে পুলিশ ।  তার বিরুদ্ধেও হত্যা, বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলা রয়েছে। রাধানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ঐ গ্রামের রফিকুল ইসলাম ওরফে কালামের ছেলে। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  শফিকুল ইসলাম জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়