শিরোনাম
◈ বন্ধ ছি‌লো পাঁচ বছর, আবারো চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার  ◈ ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না  ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: দেশে আবারও বাড়ছে ডলারের দাম ◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০৫:১১ বিকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে ৩টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ীতে ৩ টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী। সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরআদ্রা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে হ্যান্ড গ্রেনেড তিনটিকে নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বোম্ব-ডিসপোজাল ইউনিটকে অবগত করা হয়। পরে শহীদ সালাউদ্দিন সেনানিবাস হতে বোম্ব নিষ্ক্রিয় দল এসে গ্রেনেড গুলোকে বিস্ফোরণের মাধ্যমে নিস্ক্রিয় করে দেয়।

সরেজমিন ও সেনাবাহিনী সুত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলাধীন সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা (উত্তরপাড়া) গ্রামে বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ এর পতিত জমিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের রাস্তা নির্মাণের জন্য ভেকু দিয়ে মাটি কাটার সময় হ্যান্ড গ্রেনেড সদৃশ্য তিনটি বস্তু দেখতে পায় স্থানীয়রা। এসময় বিষয়টি সরিষাবাড়ী থানা পুলিশকে জানালে পুলিশ তারাকান্দি আর্মি ক্যাম্পকে অবহিত করলে তারাকান্দি আর্মি ক্যাম্প হতে ওয়ারেন্ট অফিসার মোঃ ফরিদুল ইসলাম ২৬ বীর এর একটি টহল দল নিয়ে ঘটনা স্থলে এসে এই এলাকা ও এলাকার মানুষদের নিরাপত্তার জন্য অবস্থান করে। পরে তারা বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। 

খবর পেয়ে সকালে ঘাটাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাসের মেজর আব্দুল্লাহ আল মারুফের নেতৃত্বে বোম্ব ডিসপোজাল ইউনিটের দশ সদস্যের একটি টীম ঘটনাস্থলে আসে। পরে দুপুর ১টার দিকে তারা হ্যান্ড গ্রেনেড ৩টি বিস্ফোরণের মাধ্যমে নিস্ক্রিয় করে দেয়। পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেড ৩টি ১৯৭১ সালের হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়