শিরোনাম
◈ ঢাকাসহ সারা দে‌শে  জ্বালানি পরিস্থিতি আসলে কেমন, সংকট সামলাতে সরকার কী করছে ◈ নিউজিল্যান্ড সিরিজের জন‌্য বাংলা‌দেশ দ‌লের প্রস্তুতি ক্যাম্প শুক্রবার শুরু ◈ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল ◈ ১৮ বছর পর বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু ◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে ধান ও চালের সংগ্রহ অভিযান শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি : চলতি বোরো মৌসুমে কুড়িগ্রাম সদর উপজেলায়  সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে খাদ্য গুদামে ফিতা কেটে সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন।

সংশ্লিষ্ট সুত্র জানায়, চলতি মৌসুমে কুড়িগ্রাম সদর উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ৩৯৩৯ মে.টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৯৩১ মে.টন চাল সংগ্রহ করবে সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য  সাইয়েদ আহমেদ বাবু, চালকল মালিক সমিতির সভাপতি মাহাবুবার রহমান, চাতাল -মিল ব্যবসায়ী ও বিএনপি নেতা সহিরুজ্জামান সাজু,মিলার মুকুল, রেজা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন বলেন, আজকের এ উদ্বোধনী কর্মসূচির মাধ্যমে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হল। এ্যাপসের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়ার বিষয়টি সকলকে জানানোর অনুরোধ রইলো। যেন কৃষকরা তাদের উৎপাদিত ধান সরাসরি গুদামে দিয়ে অর্থ বুঝে নিতে পারবেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়