শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ১০:৫৮ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মোঃ সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে পৃথক স্থানে পানিতে ডুবে মো.ইয়াছিন(৪) ও ইয়াছিন আলিফ (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলার চরজব্বর ইউনিয়নের চরপানাউল্ল্যা ও পশ্চিম চর জুবলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ইয়াছিন উপজেলার চরজব্বর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চরপানাউল্ল্যা গ্রামের মো.আব্দুল মান্নানের ছেলে এবং আলিফ চরজুবলি ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজুবলি গ্রামের মো.ইউসুফের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে ইয়াছিন বাড়ির পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন শিশুটিকে অনেকক্ষণ দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে সন্দেহ হলে পুকুর পাড়ে যান। আত্মীয়স্বজন ও এলাকাবাসী পানিতে নেমে খুঁজতে থাকেন। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর পুকুরের পানি থেকে ওই শিশুর নিথর দেহ উদ্ধার করেন তারা।

অপরদিকে, দুপুর সোয়া ১টার দিকে আলিফের মা পারিবারিক কাজে ব্যবস্ত ছিল। ওই সময় শিশুটি পুকুরের পানিতে পড়ে ডুবে মারা যায়। পরে বাড়ির লোকজন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোন অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
  • সর্বশেষ
  • জনপ্রিয়