শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৯:৪৩ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

মোঃ রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধান বোঝায় ট্রাক্টরে ধাক্কায় মতিন মন্ডল (৫৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোমস্তাপুর উপজেলার  রাধানগর ইউনিয়নের চাডালডাঙ্গা গ্রামীণ সড়কে এই দুর্ঘটনা ঘটে।  নিহত মতিন ওই গ্রামের জটিল মন্ডলের ছেলে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান,  দুপুরে মতিন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে সড়কে উঠে গিয়ে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে।  এতে মতিন গুরুতর  আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাক্টরসহ চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়