শিরোনাম
◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কাছে ভার‌তের পরাজ‌য়ে বিতর্কিত বিজ্ঞাপন সরিয়ে নিলো সম্প্রচারকারী স্টার স্পোর্টস 

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৬:১৬ বিকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে গাছের কাঁঠাল পাড়া নিয়ে বিরোধ, হামলায়, নারীসহ আহত ৩

মোঃ সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে নিজ গাছের কাঁঠাল পাড়তে গিয়ে হামলার শিকার হয়েছেন নারীসহ ৩জন। এই ঘটনায় পুলিশ ৩জনকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করে।

বৃহস্পতিবার (০৮ মে) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়। এরআগে বুধবার সকালে জেলা সদরের সালেহপুর গ্রামের এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার সালেহপুর গ্রামের মো. তারেক, ছিদ্দিক উল্যাহর ছেলে মো. রাসেল ও আনোয়ার উল্যাহর ছেলে মো. ছিদ্দিক উল্যাহ। নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী হাসিনা আক্তার ও আকরাম উল্যাহ অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবৎ প্রতিপক্ষ ছিদ্দিক উল্যাহর নির্দেশে তার ছেলে মো. রাসেল ও কিশোর গ্যাং সদস্য তারেকসহ তাদের সঙ্গীয় সন্ত্রাসীরা আমাদের মালেকীয় ও দখলীয় কাঁঠাল গাছের কাঁঠালসহ আমাদের জায়গায় রোপিত সকল ধরনের ফলজ গাছের ফল আমাদের ভোগ করতে বাঁধা প্রদান এবং আমাদের প্রাণে হত্যাসহ লাশ গুমের হুমকি দিয়ে আসছে। 

বুধবার সকালে আমরা আমাদের নিজ গাছের কাঁঠাল পাড়তে গেলে উল্লেখিত প্রতিপক্ষ ও কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই আমাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করে। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে হামলার ঘটনায় আইনের আশ্রয় নিলে প্রাণে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা গুরত্বর আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এদিকে অভিযুক্ত ছিদ্দিক উল্যাহর মন্তব্য জানতে তার মুঠোফোনে কল করলে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ঘটনায় ভুক্তভোগী হাসিনা আক্তার বাদি হয়ে ৬জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আজ দুপুরে আদালতে হাজির করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়