শিরোনাম
◈ চীনের সমর্থন চায় বিএনপি: রোহিঙ্গা সংকট ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন!

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ০৩:৪৩ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত, আহত ১৩

কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চমকপুর গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী মোস্তাকিমা আক্তার (৩৫), তার ভাই হাফিজুর রহমান (২৬), নবীগঞ্জের রাইয়াপুর গ্রামের জামাল মিয়ার স্ত্রী আয়েশা আক্তার (৩০) ও মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার পংশীপুর গ্রামের মালেক মিয়ার পুত্র পিকআপ হেলপার রহিম মিয়া (২২)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, ঢাকামুখী ট্রাক ও সিলেটমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন।

পিকআপে বাড়ির জিনিসপত্রসহ ১৭ যাত্রী ছিলেন। তারা মুন্সীগঞ্জে থাকতেন। সেখান থেকে ঘরের জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়