শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ০২:৩৬ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দর্শনায় পুলিশ ব্যারাকে ঝুলছিল কনস্টেবলের লাশ

ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর চেকপোস্ট থেকে পুলিশ কনস্টেবল শামীম হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে দর্শনার জয়নগর চেকপোস্টের পুলিশ ব্যারাকে তাঁর শোয়ার কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার মধ্যে দর্শনার জয়নগর চেকপোস্টের কার্যক্রম শেষ হয়। এরপর গতকাল বৃহস্পতিবার রাতে খাওয়া শেষে দর্শনার জয়নগর চেকপোস্টের পুলিশ ব্যারাকে নিজের কক্ষে ঘুমাতে যান কনস্টেবল শামীম। সকালে তিনি না ওঠায় তাঁর সহকর্মীরা ডাকাডাকি শুরু করেন। তবে কোনো সাড়া না পেয়ে সহকর্মীরা পরে জানালা দিয়ে দেখেন শামীম ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলছেন। তাঁরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ দর্শনার জয়নগর চেকপোস্ট ব্যারাক ঘিরে রেখেছে। বাইরের কাউকে ভেতর ঢুকতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ তিতুমীর বলেন, লাশ উদ্ধার করা হচ্ছে। এখনো তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

সুত্র : আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়