শিরোনাম
◈ ক্রিকেটকে জিম্মি কর‌বেন না প্লিজ, বি‌সি‌বি প‌রিচালক  মিঠুর অনু‌রোধ ◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫, ০৪:০৩ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের মোটরসাইকেল কিনে না দেওয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা 

সনত চক্র বর্ত্তী,(ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা মোটরসাইকেল কিনে না দেওয়ায় পরিবারের উপর অভিমান করে নাহিদ বিশ্বাস (১৭) নামে এক কলেজ ছাত্র  আত্মহত্যা করেছে বলে জানা যায়। সোমবার (১৪ এপ্রিল)সকালে  জেলার আলফাডাঙ্গা উপজেলা বেলবানা গ্রামে এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে  জানা যায়, বেলবানা গ্রামের মোস্তাক আহমেদের কলেজ পড়ুয়া ছাত্র নাহিদ বিশ্বাস পরিবারের কাছে মোটরসাইকেল কিনে দেবার দাবি করে। কিন্তু তার পরিবার মোটরসাইকেল কিনে দিতে রাজি না হওয়ায়,  নাহিদ রাগ অভিমান করে গলায় ওড়না  দিয়া ফাঁস নিয়ে আত্মহত্যা  করেছে বলে প্রাথমিক ভাবে জানা যায়। এ সময় পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে নিকটবর্তী আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন বিষয় টি সংবাদ পাওয়ার পর আমরা তদন্ত করে আত্মহত্মার প্রমাণ পেয়েছি। এ বিষয়ে নিহতের বাবা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়