শিরোনাম
◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায় ◈ ট্রাম্পের ঘোষণা মানল না ইসরায়েল, তেহরানে শক্তিশালী বিমান হামলা ◈ ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণার পর বিশ্ববাজারে হঠাৎ কমে গেলো তেলের দাম ◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ০৯:০৪ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে দুই মাদকসেবির জেল-জরিমানা

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে দুই মাদকসেবিকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বড় আখিড়া গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে ফিরোজ প্রামাণিক (৪০) ও নওগাঁ সদর উপজেলার পিরোজপুর গ্রামের মৃত ওসমান গণির ছেলে সোহেল রানা (৪২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, শনিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবনের অপরাধে দুই মাদকসেবিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফিরোজ ও সোহেলকে ৪ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়