শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ১১:২৯ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে ৩টি ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এসময় ৩ টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিনব্যাপী অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম এবং জেলা প্রশাসন চট্টগ্রামের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  সুমন মন্ডল অপু, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস। এসময় মোবাইল কোর্টে সার্বিক সহযোগীতা সা‌থে ছি‌লেন পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক  মোঃ আব্দুর রশিদ ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীন এবং বাঁশখালী  উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন বাঁশখালী থানার পুলিশ ও আনসার এবং ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ। চট্টগ্রাম জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  সুমন মন্ডল অপু বলেন, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার বাহারছড়া ইউপির ইলশা এলাকায় মেসার্স এমবিএম-০১ ব্রিকস (জিগজ্যাগ), মেসার্স এমবিএম-০২ ব্রিকস (জিগজ্যাগ), মেসার্স খাজা আজমির ব্রিকস (জিগজ্যাগ) ইটভাটাটির চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ইটভাটাটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

বাঁশখালী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম ব‌লেন, প‌রি‌বেশ রক্ষায় এ অ‌ভিযান চল‌ছে, আগামী‌তে আ‌রো যেসব অ‌বৈধ ইটভাটা র‌য়ে‌ছে সেগু‌লো‌তে ও অ‌ভিযান প‌রিচালনা করা হ‌বে ব‌লে তি‌নি জানান ।




  • সর্বশেষ