শিরোনাম
◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির ◈ চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০৪:১৫ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহেশপুর সীমান্তে বিজিবি বিএসএফ’র পতাকা বৈঠকে দুই বাংলাদেশী নাগরিককে হস্তান্তর 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে দুই বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশী নাগরিক দু’জন হলো শ্যামল বিশ্বাস (৬৬) ও রতন সরকার (৫৮)। মঙ্গলবার রাত ১০টার দিকে সীমান্তের বাঘাডাঙ্গা বিওপির ৬০/২৯ পিলারের পাশে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে নেতৃত্ব দেন মহেশপুর ৫৮ বিজিবির পক্ষে বাঘাডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস ও বিএসএফ’র পক্ষে ১৯৪ ব্যাটালিয়নের সুন্দরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি যাদব নাগেশ গৌতম। 

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে নারায়নগঞ্জের কুতুবপুর ইউনিয়নের ভুইয়াগড় গ্রামের শ্রীদাম বিশ্বাসের ছেলে শ্যামল বিশ্বাস ও রঘুনাথপুর গ্রামের হরিদয়াল সরকারের ছেলে রতন সরকার অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা করে। সেসময় তারা বিএসএফ’র হাতে আটক হয়। বিএসএফ তাদেরকে ফেরত নেওয়ার জন্য বিজিবিকে আহবান জানায়। পরে রাতে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠকের পর তাদেরকে ফেরত দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়