শিরোনাম
◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ ◈ এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগা‌নিস্তান ও মাল‌য়ে‌শিয়া ◈ আগামী বছ‌রের ১৮ মার্চ শুরু হচ্ছে পা‌কিস্তান সুপার লি‌গের দ্বাদশ আসর ◈ ৬ মাস নির্বাসনের মুখে ক্রিশ্চিয়া‌নো রোনাল্ডো, ক্ষমা চাইলে কমতে পারে শাস্তি

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ১০:৫৭ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিনদিন ধরে খোঁজ নেই এডিসি রাশেদুলের

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলামের খোঁজ পাওয়া যাচ্ছে না। তিন দিন ধরে অফিসেও আসছেন না। তিনি জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামি। তবে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে সে পলাতক।

২০২৪ সালের সেপ্টেম্বরে বরিশাল মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন এডিসি রাশেদ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, গত রোববার থেকে কর্মস্থলে আসছেন না অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম।

পুলিশ কমিশনার জানান, রাশেদুল  অননুমোদিত ভাবে কর্মস্থলে আসছেন না, সে পলাতক আছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় রাশেদুল ইসলামকে আসামি করা হয়েছে। তার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি পুলিশ সদর দপ্তরকে জানানো হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার বেলা ২টার দিকে নগরের শীতলাখোলা ট্রাফিক অফিস থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান এডিসি রাশেদ। এর পর থেকেই এডিসি রাশেদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। জুলাই অভ্যুত্থানে ঢাকার রামপুরা এলাকায় একটি ভবনের কার্নিশে ঝুলতে থাকা এক যুবককে গুলি করে পুলিশ। সে ঘটনায় রামপুরা থানায় দায়ের করা মামলার আসামি এডিসি রাশেদ।

  • সর্বশেষ