শিরোনাম
◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ০৮:২৯ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় মসজিদে যাওয়ার কথা বলে লাশ হয়ে ফিরলো কিশোর

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লার লালমাইয়ের দত্তপুরে সায়মন হোসেন (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) রাত পৌনে ১১টায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর দক্ষিণ পাড়া গ্রামের ঢাকা-চট্টগ্রাম রেলপথের পূর্ব পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

নিহত সায়মন হোসেন উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর মধ্যমপাড়ার আবদুল মতিনের ছেলে। সে স্থানীয় একটি ওয়ার্কসপে সহকারী মিস্ত্রী হিসেবে কাজ করতো।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সায়মন হোসেন মঙ্গলবার তার পরিবারের সঙ্গে বাড়িতে ইফতার করে। মাগরিবের নামাজ পড়ার কথা বলে সে মায়ের মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বের হয়। রাত ৮টায় স্থানীয়রা দত্তপুর দক্ষিণ পাড়া গ্রামের রেললাইনের পাশে সায়মনের মরদেহ দেখে পরিবার ও পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে লালমাই আর্মি ক্যাম্প, লালমাই থানা ও লাকসাম রেলওয়ে থানার তিনটি টিম ঘটনাস্থলে যায়। সুরতহাল শেষে রাত পৌনে ১১টায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় রেলওয়ে থানা পুলিশ।

নিহতের বড় ভাই ফয়সাল বলেন, আমরা পাঁচ ভাই। সায়মন সবার ছোট। দুই ভাই প্রবাসে থাকে। আমি ও সায়মনসহ তিন ভাই মা-বাবার সঙ্গে ইফতার করেছি। ইফতারের পর মসজিদে গিয়ে মাগরিবের নামাজ পড়ার কথা বলে সায়মন বের হয়েছিল। রাত ৮টায় জানতে পারি আমার ভাইয়ের মরদেহ রেললাইনের পাশে পড়ে আছে।

তিনি আরও বলেন, আমার ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। ওর কোনো শত্রæ নেই। তবে শিমুল, আসিফ, রাসেল, সাব্বিরসহ ওর কয়েকজন বন্ধু আছে। দত্তপুর গ্রামের আমিনুল ইসলাম বলেন, শুনেছি মঙ্গলবার নোয়াগাঁও গ্রামে খেলার মাঠে কিছু ছেলের সঙ্গে সায়মনের কথা কাটাকাটি হয়েছিল। ঘটনার কিছুক্ষণ আগেও সায়মনের সঙ্গে দুজন ব্যক্তি ছিলেন। সায়মন তাদের সঙ্গে রেললাইনের পাশে বসে কথা বলছিলেন। পুলিশের উচিত তদন্ত করে ওই দুই জন ব্যক্তির পরিচয় ও মৃত্যুর সঠিক কারণ বের করা।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা আবদুল মতিন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চট্টগ্রামমুখী সুবর্না এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

  • সর্বশেষ