শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ০৭:৪১ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে রোজা না রেখে পানাহার করায় কানে ধরে উঠবস

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : পবিত্র মাহে রমজানে দিনের বেলা রোজা না রেখে খাবার হোটেলে গিয়ে পানাহার করায় কয়েকজন ব্যক্তিকে কান ধরে উঠবস করানো হয়েছে। 

বুধবার (১২ মার্চ) দুপুরে বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে শহরের চকবাজার এলাকায় দোকানগুলোতে এ অভিযান চালানো হয়। এতে কয়েকটি হিন্দু দোকানে কিছু মুসলিমকে পানাহার করতে দেখা যায়। তাদেরকে শাস্তি হিসেবে কান ধরে উঠবস করানো হয়।

এছাড়া রোজা না রেখে দিনের বেলাতে কোন খাবার দোকানে কেউ খাবার খেলে সে দোকান বন্ধ করে দেওয়ারও হুশিয়ারি দেয়া হয়। বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ বলেন, অনেক হিন্দুদের দোকানে পর্দা দিয়ে রোজা না রেখে কিছু মুসলমান পানাহার করে। পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় হিন্দু দোকানগুলোতে যেনো মুসলমান কেউ আহার না করতে পারে, আমরা সতর্ক করার জন্য এ অভিযান চালিয়েছি। তবে হিন্দুদের জন্য কোনো বাঁধা নেই।
  • সর্বশেষ
  • জনপ্রিয়