শিরোনাম
◈ সিড‌নি‌তে সন্ধ‌্যায় নারী এ‌শিয়ান কা‌পে চীনের মু‌খোমু‌খি বাংলা‌দেশ  ◈ বিশ্বকাপ ব্যর্থতায় ‘আর্থিক জরিমানা’ ‌দি‌তে হ‌বে পাকিস্তান ক্রিকেটারদের ◈ ইরানের যুদ্ধে ইংল‌্যান্ড, ফ্রান্স ও চীনসহ ক্ষমতাধর দেশগুলোর কার কী অবস্থান? ◈ মানবতাবিরোধী অভিযোগে সালমান ও আনিসুলের মামলায় আজ দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ ◈ আজ সাত বিভাগে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ◈ নারী এশিয়ান কাপে ইরান দ‌ক্ষিণ কো‌রিয়ার কা‌ছে হে‌রে গে‌লেও জয় কর‌লো মানুষের মন ◈ কুমিল্লা বিসিকের সেমাই রপ্তানি হচ্ছে ভারত ও মধ্যপ্রাচ্যে ◈ এপস্টেইন নথিতে স্টিফেন হকিংয়ের ছবি প্রকাশ, অনৈতিকতার অভিযোগ নাকচ পরিবারের ◈ শতাংশের ভিত্তিতে ঘুষ নেওয়ার অভিযোগ সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ◈ ঢাকায় তিনদিনের সফরে আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ০৭:৩৮ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮৫ ড্রেজার ধ্বংস

তপু সরকার হারুন : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮৫টি ড্রেজার মেশিন, ২০ টি মাচা, কয়েক হাজার ফুট পাইপ ধ্বংসসহ এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে প্রশাসন। ১১ মার্চ মঙ্গলবার দিনব্যাপী উপজেলার চেল্লাখালী নদীর বুরুঙ্গা এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান। দন্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম হাসমত আলী। তিনি উপজেলার বুরুঙ্গা এলাকার তুরাব আলীর ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বুরুঙ্গা এলাকায় চেল্লাখালী নদীর পাড় ভেঙে ও গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা। এমন অভিযোগে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৮৫টি ড্রেজার মেশিন, ২০টি মাচা ও কয়েক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। 

পরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হাসমত আলী নামে এক ব্যক্তিকে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও বালু উত্তোলনের সরঞ্জামাদি অপসারণ করা হয়। অভিযানে বিজিবি ও ব্যাটালিয়ন আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, পরিবেশ, খনিজ সম্পদ ও নদী রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়