শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ১১:০১ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরের আবাসিক হোটেলে অভিযান, আট নারীসহ ৯ জনকে আটক

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে আবাসিক হোটেল “হ্যাভেন ফ্রেশ”-এ পুলিশের অভিযানে আট নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রম্নয়ারী) রাত ১০ টা থেকে ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানের পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা হোটেল হ্যাভেন ফ্রেশে ভাংচুর চালায়। এক পর্যায়ে হোটেলের ভিতরে থাকা আসবাবপত্র বের করে ঢাকা—টাঙ্গাইল মহাসড়কে এনে আগুন ধরিয়ে দেয়। এঘটনায় হোটেলের নিচে থাকা দোকান মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা হোটেল বন্ধ করে বিভিন্ন ¯েস্নাগান দিতে থাকে। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশের সাথে সেনাবাহিনীর ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে তাদেরকে সরিয়ে দেয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিবেশ স্বাভাবিক হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক দোকানদার বলেন, আমরা চাই কোনাবাড়ী থেকে অসামাজিক কার্যকলাপের আবাসিক এ হোটেল আজীবনের জন্য বন্ধ করা হোক।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেল হ্যাভেন ফ্রেশ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৮ নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে।

অভিযান শেষ করে থানায় আসার পর শুনি বিক্ষুব্ধ জনতা হোটেলে ভাংচুর চালিয়ে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক কোনাবাড়ী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রম্নয়ারী হোটেল হ্যাভেন ফ্রেশে অভিযান চালিয়ে ২ নারীসহ ১৬ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছিল।

  • সর্বশেষ