শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৫, ০৯:২৫ রাত
আপডেট : ১৬ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পীরগঞ্জের কেরানীগঞ্জে ৩ দিন ধরে গৃহকর্মী  নিখোঁজ, সন্ধান চেয়ে জিডি

জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : রাজধানীর কেরানীগঞ্জ  এলাকা থেকে বৃষ্টি আকতার নামে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের এক গৃহকর্মী নিখোঁজ হয়েছেন। গত  রবিবার  (৮'মার্চ) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের একটি বাসা থেকে বের হয়ে নিজ অজান্তে হারিয়ে যায়। বৃষ্টি আকতার ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার করনা গ্রামের শহীদ হোসেনের মেয়ে।

সে ঢাকার কেরানীগঞ্জ থানার জিঞ্জিরা এলাকার একটি বাসা থেকে নিখোঁজ হয়। তার নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে গতকাল রবিবার (৮' মার্চ) কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গৃহকর্তা ডাঃ শারমিন আক্তার বৃষ্টি। নিখোঁজ বৃষ্টির গায়ের রং শ্যামলা, পরণে লাল সালোয়ার কামিজ ছিল, চুল, ছোট ছোট, উচ্চতা চার ফুট ৭ ইঞ্চি।  কেউ তার সন্ধান পেলে কেরানীগঞ্জ থানায় যোগাযোগ করতে অনুরোধ করেছেন বাড়ির মালিক ডাঃ শারমিন আক্তার বৃষ্টি।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ  সোহরাব আল  হোসাইন মুঠোফোনে জানান ,প্রাথমিক ভাবে একটা জিডি পেয়েছি, মেয়েটিকে উদ্ধারে কাজ করছে পুলিশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়