শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৩৬ রাত
আপডেট : ০৫ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ গ্রেপ্তার ১

মোহাম্মদ শাহজাহান চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় ঘরে ঢুকে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাসুদুর রহমান (২৯) নামের ধর্ষককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রোববার রাত সাড়ে ৮ টার দিকে উত্তর ভাটিখাইন ৬ নম্বর ওয়ার্ড নাথ পাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাসুদ ভাটিখাইন নবী সওদাগরের পুরান বাড়ির বাসিন্দা মৃত মোহাম্মদ রনির পুত্র।

ধর্ষিতার ভাই সুজন নাথ জানান, ঘরে তার মা ও বাবা দুজনেই অসুস্থ। রোববার কারখানার চাকরি থেকে ফেরে দেখেন ঘরের দরজা বন্ধ। পরে ঘরের ভেতর মাসুদকে অপ্রীতিকর অবস্থায় দেখতে পান তিনি। বিষয়টি জানাজানি হলে তাকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশে দেওয়া হয়েছে। এ ঘটনায় সুজন বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেছেন। পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, রাতেই অভিযুক্ত ধর্ষক মাসুদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। কিশোরীকে পরীক্ষা নিরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়