শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৩৫ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন অভিযান

ঠাকুরগাঁও প্রতিনিধি :  “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, ‘সবাই মিলে সুস্থ থাকি’ এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি পরিস্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন অভিযান পরিচালনা করা হয়েছে। ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার সকাল ১১ টার সময় জেলা প্রশাসন চত্তরে বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাস্তা পরিষ্কার ও রোড ডিভাইডারে গাছের চারা রোপন করা শুরু করে শহরের প্রধান সড়ক গুলিতে এ অভিযান চলে।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম), পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান। এ পরিচ্ছন্ন ও বৃক্ষ রোপন অভিযানে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ স্বচ্ছাসেবী সংগঠন জুলুম বস্তি, বিডি ক্লিন, বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশ গ্রহণ করেন।

পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন জানান, পৌরসভার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এইযে অভিযানটি চলছে তা চলমান থাকবে। আমাদের এ পৌরসভাটি প্রথম শ্রেণির পৌরসভা হলেও এখানকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা অনেক খারাপ এবং পরিচ্ছন্নতার বিষয়েও আমরা জোর দিয়েছি। তাই এ পরিচ্ছন্ন ও বৃক্ষরোপন অভিযান পরিচালনা করছি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়