শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:২৭ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। স্বামী খোরশেদ নিজেই তার স্ত্রী খুশবো বেগমকে (ছদ্মনাম) পরকীয়া প্রেমিক আনোয়ার হোসেনের সঙ্গে বিয়ে দিয়েছেন। এ ঘটনা জানাজানি হলে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খোরশেদ ও খুশবো দম্পতির একটি সন্তান রয়েছে, সে বর্তমানে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করছে।

স্থানীয়রা জানান, মিলনপুর গ্রামের বাসিন্দা নুর ইসলামের ছেলে খোরশেদ দীর্ঘদিন ধরে সন্দেহ করছিলেন যে, তার স্ত্রী গোপনে একই গ্রামের খাইরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে পরকীয়ার সম্পর্ক চালিয়ে যাচ্ছেন। তবে সরাসরি কোনো প্রমাণ পাননি তিনি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তিনি নিজেই স্ত্রীকে আনোয়ারের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন। এ সময় এলাকাবাসী জড়ো হলে খোরশেদ তার স্ত্রীকে আনোয়ারের সঙ্গে বিয়ে দিয়ে দেন।

মিলনপুর গ্রামের ইউপি সদস্য আব্দুর রউফ বলেন, খুশবো ও আনোয়ারের সম্পর্কের কথা গ্রামবাসীর অনেকেই জানে। তবে প্রমাণের অভাবে কিছু করা সম্ভব হয়নি। সোমবার সন্ধ্যায় খোরশেদ নিজেই তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে তিনি নিজেই আনোয়ারের সঙ্গে তার স্ত্রীকে বিয়ে দিয়ে দেন।

স্থানীয় বাসিন্দা মানিক হোসেন বলেন, খুশবো ও আনোয়ারের সম্পর্ক নিয়ে এলাকায় বহুবার সালিশ বসেছে। কিন্তু প্রমাণের অভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবার খোরশেদ নিজেই তাদের ধরে ফেলেন এবং সবার সামনে তাদের বিয়ে দিয়ে দেন। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়