শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০২ রাত
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোদাগাড়ীতে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত ২ ফেব্রুয়ারি রাতে গোদাগাড়ী চাঁন্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মো. সেলিম রেজা (৩২) – গড়েরমাঠ গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে। মো. জাহিদুল ইসলাম সনি (২৮) – মহিষালবাড়ী গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোদাগাড়ী মডেল থানার একটি দল ডাইংপাড়া ও আশপাশের এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারের দায়িত্বে নিয়োজিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, চাঁন্দাপাড়া গ্রামে দুইজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

এরপর রাত সাড়ে ৯টায় পুলিশের দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে মো. সেলিম রেজাকে আটক করা হয়। তল্লাশির সময় তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়