শিরোনাম
◈ ক্রিকেটকে জিম্মি কর‌বেন না প্লিজ, বি‌সি‌বি প‌রিচালক  মিঠুর অনু‌রোধ ◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৫০ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণতন্ত্র চাওয়ায় ১৬ বছরে বিএনপির ৭০০ নেতাকর্মী গুম হয়েছে: অমিত

আইরিন হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি:: বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম  অমিত বলেছেন, গণতন্ত্রের কথা বলতে গিয়ে গত ১৬ বছরে দেশে ৭ শতাধিক মানুষ গুম হয়েছে। তাদের পরিবার এখনও জানেনা ভাগ্যে কি ঘটেছে।

কেবল বিএনপি করার অপরাধে যশোরের শার্শাতে আওয়ামীলীগ সন্ত্রাসীদের হাতে  নির্মম ভাবে  হত্যার শিকার অনেক নেতা,কর্মীকে  তাদের পরিবার  ভয়ে দাপন করার অধীকার টুকুও  হারিয়েছিল।  ভোটের  অধিকার চাইতে  গিয়ে শার্শার ৫ শতাধিক বিএনপি কর্মী বাড়ি ছেড়ে যশোরে অবস্থান নিয়ে রিকসা,ভ্যান চালিয়ে পরিবারের খরচ পাঠাতে হয়েছিল। এসময় ন্যায় বিচারের জন্য আইন শৃঙ্খলা বাহীনির সহযোগীতা চেয়েও পাওয়া যায়নি। 

সোমবার বিকালে যশোরের শার্শা ষ্টেডিয়াম মাঠে  উপজেলা বিএনপি আযোজিত বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এর আগে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন যশোর জেলা বিএনপির আহবাহক অধ্যাপিকা নার্গিস বেগম।  পরে কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে  গত ১৬ বছরে আ,লীগ সরকারের শাসনামলে হত্যার শিকার বিএনপি ও ছাত্র জনতার  আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক বাবু জয়ন্ত কুমার কুন্ডু,যশোর জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল ইসলাম শাবু,যুগ্ম আহবাহক দেলোয়ার হোসেন খোকন,সাবেক বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। 

সম্মেলনে শার্শা উপজেলা বিএনপির ১১ সদস্যের কমিটিতে সভাপতি আবুল হাসান জহীর,সাধারন সম্পাদক নুরুজ্জান লিটন ও  আশরাফুল আলম বাবুকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। 

এদিকে দীর্ঘ ২২ বছর পর উপজেলা বিএনপির এই সম্মেলনকে কেন্দ্র করে  সর্বত্রই ছিল উৎসবের আমেজ। সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন রং-বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকে। পুর ১২টার আগেই দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থলে অংশ নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়