শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৫, ০৭:০০ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘালয় থেকে আসা সেখ নাসির বিড়িসহ সোয়া কোটি টাকার মালামাল জব্দ

হাবিব সারোয়ার আজাদ, সিলেট : ভারতের মেঘালয় রাজ্য থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা সেখ নাসির উদ্দিন বিড়ি চিনির চালানসহ সোয়া কোটির টাকার অধিক মুল্যের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

সোমবার ভোররাতে বিজিবি সিলেট সেক্টরের,২৮ বর্ডার গার্ড ব্যাটালয়িন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকন্দি বিওপির বিজিবি টহলদল অভিযান চালিয়ে ওইসব চোরাচালানের মালামাল জব্দ করেছে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে আমদানি নিষিদ্ধ অতিরিক্ত নিকোটিনযুক্ত কার্টুন ভর্তি ভারতীয় ৯৯২০ প্যাকেট সেখ নাসির উদ্দিন বিড়ি, ৯২ কেজি জিরা, ১০৪৯৪ কেজি চিনি,চোরাচালানের মালালমাল পরিবহনে কাজে ব্যবহ্নত ০৪টি পিকআপ। জব্দকৃত এসব মালামালের মূল্য প্রায় ১ কোটি ১৬ লাখ  ৮৩০ টাকা।

সোমবার বিকেলে বিজিবি সিলেট সেক্টরের , ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের অধিনায়ন লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোনা এলাকা থেকে চিনাকন্দি বিওিপির বিজিবির টহলদল অভিযান চালিয়ে ভারতের মেঘালয় রাজ্য থেকে চোরাচালানের মাধ্যমে আসা ৪টি পিকআপ বোঝাই ওইসব মালামাল জব্দ করেছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়