শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ১১:৪৮ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ার মিরপুরে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাত আটক

ফয়সাল চৌধুরী, জেলা প্রতিনিধি কুষ্টিয়া : কুষ্টিয়ায় মিরপুরে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে রামদা ও ছোরা উদ্ধার ও একটি ইঞ্জিন চালিত নসিমন জব্দ করা হয়।

শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার কাকিলাদহ ফাড়ি পুলিশ রাধানগর-দর্গাপাড়াগামী রোডের মধ্যবর্তী গলাকাটা নামক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ঘটনা সত্যতার নিশ্চিত করেছেন মিরপুর থানার অফিসার্স ইনচার্জ মমিনুল ইসলাম। আটক ডাকাত দলের সদস্যরা হলেন- মেহেরপুর সদর থানার বামনপাড়া এলাকার কিবরিয়া মুন্সী (২৭), রাধাকান্তপুর এলাকার জয়নাল আবেদীন (২৩), চকশ্যামনগর এলাকার আশিক (২১), সুজন মিয়া (২০) ও রাজাপুর এলাকার গোলাম সারোয়ার (২৪)।

এদিকে এ ঘটনায় স্থানীয় দুজন ডাকাত পালিয়ে গেছে। এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

মামলার বাদী কাকিলাদহ ফাড়ির ইনচার্জ তাহমুদুল ইসলাম বলেন, ওইদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে তিনিসহ পুলিশ ফোর্স রাধানগর-দর্গাপাড়াগামী রোডের মধ্যবর্তী গলাকাটা নামক স্থানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের দুই জন সদস্য পালিয়ে গেলে ৫ জন ডাকাতকে হাতে নাতে ধরে ফেলা হয়। তাদের নিকট থেকে একটি বড় রামদা, একটি ছোট রামদা, একটি ছুরি ও দড়ি উদ্ধারসহ একটি ইঞ্জিন চালিত গরু টানা গাড়ি উদ্ধার করা হয়। আটককৃতদের রাতেই থানাতে সোপর্দ করা হয়। এ ঘটনায় ৭ জনের নামে থানাতে একটি মামলা দায়ের করা হয়েছে।

মিরপুর থানার অফিসার্স ইনচার্জ মমিনুল ইসলাম জানান, পুলিশের অভিযানে ৫ জন ডাকাতকে আটক করা হয়েছে। তাদের বাকিদেরও আটকের চেষ্টা চলছে।



  • সর্বশেষ
  • জনপ্রিয়