শিরোনাম
◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৩:৩৩ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের ওবায়দুর হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের কানাইপুরে আলোচিত ওবায়দুর খান (২৮) হত্যা মামলায় কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মুহাম্মদ আলতাপ হুসাইন (৫৪) সহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। গ্রেপ্তারকৃত অপর আসামি একই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের  বাসিন্দা জাহিদ শেখ(৪০)। তারা দুজনেই হত্যা মামলার এজাহারনামীয় আসামী।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের স্কট কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. আলী আরশাদ। 

র‍্যাবের এই কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের পর গ্রেফতারকৃত আসামিরা আত্মগোপনে চলে যান। প্রযুক্তির সহায়তা নিয়ে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকার একটি বাড়ি থেকে আত্মগোপন অবস্থায় তাদের গ্রেপ্তার  করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে এ মামলায় এখন পর্যন্ত তিনজন আসামি গ্রেপ্তার করা হয়েছে। 

এর আগে গত শুক্রবার বিকালে নিহত ওবায়দুর খানকে তুলে নিয়ে নির্যাতন করার অভিযোগ ওঠে  ইউপি চেয়ারম্যানের ছোট ভাই খায়রুজ্জামান খাজার নেতৃত্বে ১০/১৫ জনের বিরুদ্ধে। এ সময় তার দুই চোখে পেরেক ঢুকিয়ে খোঁচানো হয় এবং রগ কেটে হাত-পা ভেঙে ফেলা হয়। পরে রাত ৯ টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যান। 

নিহত ওবায়দুর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের বিল্লাল খানের ছোট ছেলে এবং পেশায় কৃষি ও কাঠ মিস্ত্রির কাজ করতেন। তার পাঁচ মাসের একটি পুত্র সন্তান রয়েছে। 

এ ঘটনার একদিন পর গত শনিবার রাতে খায়রুজ্জামান খাজাকে প্রধান আসামি করে  ১৫ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামাদার করেন ওবায়দুরের বাবা বিল্লাল খান। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন শীর্ষ সন্ত্রাসী খ্যাত খাইরুজ্জামান খাজা। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা,ডাকাতি, দস্যূতা সহ একাধিক মামলা রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়