শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৭:২৭ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইজতেমার মাঠে হামলা : দোষীদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠে সাদপন্থিদের হামলা ও হত্যার প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুম্মা ফরিদপুর শহরের আলীপুর গোরস্তান জামে মসজিদ প্রাঙ্গণে ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মসজিদ প্রাঙ্গণের সমাবেশে বক্তব্য শেষে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবে এসে শেষ হয়৷ বিক্ষোভ মিছিলের পর মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ করা হয়৷

খেলাফত মজলিশ ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা মাওলানা হেলাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, খেলাফত মজলিশ ফরিদপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা শাহ আকরাম আলী, ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, খেলাফত মসজিদ ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সহসভাপতি মাওলানা সৈয়দ শামসুল হক, মুফতি মাহমুদ হাসান ফায়েক, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির প্রমূখ।

বক্তারা বলেন, 'গত ১৭ ডিসেম্বর‌ টঙ্গীতে ‌বিশ্ব ইজতেমায় সাদ পন্থীদের হামলায় নিরীহ তিনজন ‌ সাধারণ মুসল্লী শহীদ হয়েছেন। উক্ত ঘটনায় জড়িত সাদপন্থীদের আগামী এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার  করার জন্য সরকারের নিকট দাবি জানাই। সাথে ফরিদপুরের যদি কেউ এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে ‌তাহলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সমস্ত সন্ত্রাসীদের কোনোভাবে প্রশ্রয় দেয়া যাবে না।'

এর আগে কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য জেলার বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়