শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উন্নত বিশ্বের মতো ফরিদপুরে চালু হলো 'হলিডে মার্কেট'

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: উন্নত বিশ্বের মত ফরিদপুরেও চালু হয়েছে হলিডে মার্কেট। শুক্রবার (১০ জানুয়ারী) সকাল দশটা থেকে রাত ৮টা পর্যন্ত ফরিদপুর শহরের ব্রাহ্ম সমাজ সড়কে উক্ত মেলা অনুষ্ঠিত হচ্ছে। 

এছাড়া প্রতি শুক্রবারে নিয়মিতভাবে এই মেলা অনুষ্ঠিত হবে বলে জানা যায়। এ মেলায় অংশগ্রহণ করেছে ২৩ টি স্টল। এ সমস্ত স্টল মালিকেরা অনলাইনের মাধ্যমে তাদের তৈরি পণ্য সামগ্রী ক্রেতাদের মধ্যে বিক্রি করে পারবেন।

পন্যের মধ্যে রয়েছে- ফুলের সামগ্রী, বিভিন্ন ধরনের শো পিস কাপড়ের সামগ্রী, আচার, কসমেটিক্স, পিঠা, জুয়েলারি সামগ্রী ইত্যাদি। এছাড়া রয়েছে হোমিওপ্যাথি মেডিকেল ক্যাম্প।

চারটি অনলাইন প্রতিষ্ঠান এই মেলার দায়িত্বে রয়েছেন। প্রতিষ্ঠানগুলো হলো নিজের বলার মত গল্প ফাউন্ডেশন, ওয়ারকাহালিক ফরিদপুর, ফরিদপুর উদ্যোক্তা মেলা ও ফুড লাভার। ফরিদপুর পৌরসভার সহযোগিতায় উক্ত স্থানে প্রতি শুক্রবার এই মেলা বসবে।

মেলার আয়োজকরা জানান, প্রতি শুক্রবার ফরিদপুরের বিভিন্ন মার্কেট বন্ধ থাকার কারণে যাতে ক্রেতা সাধারণ এখান থেকেই তাদের পণ্যটি সংগ্রহ করতে পারেন এজন্যই এই মেলার আয়োজন। এই মেলায় অনেক উদ্যোক্তা আগামী দিনে আরো ভালো করতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

একই সাথে নতুন নতুন পণ্যের অর্ডার পাবেন এবং সে গুলি বিক্রি করে স্বাবলম্বী হতে পারবেন বলেও প্রত্যাশা করেন তারা।

  • সর্বশেষ