শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ০৩:৪৫ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থানা কমপ্লেক্সের ভেতর থেকে ওসির মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা থানা কমপ্লেক্সের ভেতর থেকে ওসির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে থানা কমপ্লেক্সের ভেতর থেকে আল আমিন নামের ওই ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ সুপার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দুপুরে থানা কমপ্লেক্সের ভেতর থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় ওসি আল আমিনের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেছেন।

এ ঘটনার পর থেকে গণমাধ্যমকর্মীসহ কাউকেই থানার ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়া হচ্ছে না। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়