শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩৩ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধ পারাপারের দায়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ বাংলাদেশি আটক

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ভারত থেকে আসার পথে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ পারাপারের সময় ৪ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত হলো,  শিবগঞ্জে সাহাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে সুজন শেখ (২৭), রানীনগর হাটপাড়ার ফজলুর ছেলে  নুহ নবী (৩৫), একই এলাকার পারুল আলীর ছেলে সুমন (৩০) ও আঃ মালেকের ছেলে এম (২৬)।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)'র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,  দুপুরে ফতেপুর বিওপির  সীমান্ত পিলার ১৩/১-এস এর পাশ দিয়ে ৪ জন ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে আসতে দেখে বিজিবির টহলদল তাদের চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পালানোর চেষ্টা কালে টহলদল ধাওয়া দিয়ে তাদের আটক করে।

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ০৪ ডিসেম্বর গরু ও মাদক চোরাচালানের উদ্দেশ্যে তারা অবৈধভাবে ভারতে গিয়ে ছিল। আটককৃত ব্যক্তিদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়