শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ১১:৩১ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে অস্ত্র দেখিয়ে ট্রাকের ৩ শ্রমিক অপহরণ

জিয়াবুল হক, টেকনাফ : কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ঢালা এলাকায় অস্ত্র দেখিয়ে ট্রাকের ৩ শ্রমিককে অপহরণ করেছে দূর্বৃত্তরা। শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং- শামলাপুর রুটের বাহারছড়া ঢালা এলাকায় এ ঘটনা ঘটে। এব্যাপারে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. দস্তগীর হোসেন বলেন, যাদের অপহরণ করা হয়েছে তাদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

স্থানীয়দের বরাতে দস্তগীর হোসেন বলেন, সকালে টেকনাফের হোয়াইক্যং স্টেশন থেকে ট্রাক যোগে ৭-৮ জন শ্রমিক বাহারছড়া ইউনিয়নের শামলাপুর যাচ্ছিল। পথে বাহারছড়া ঢালা নামক এলাকায় পৌঁছলে অজ্ঞাত একদল অস্ত্রের মুখে গাড়িটি থামায়। পরে গাড়িতে থাকা সহকারিসহ ৬ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।
স্থানীয়রা খবরটি পুলিশকে জানালে তাৎক্ষণিক অভিযান শুরু হয়। পুলিশের অভিযানের এক পর্যায়ে দূর্বৃত্তরা ৩ জনকে ছেড়ে দিলেও অপর ৩ জনের সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, কারা, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানতে পুলিশ কাজ করছে।

  • সর্বশেষ