শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ০৫:১২ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে : নায়াবা ইউসুফ 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের ১ দফা দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্যজোট, বাংলাদেশ শিক্ষক সমিতি, কলেজ শিক্ষক সমিতি ও কিন্ডারগার্টেন আ্যাসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর সদর উপজেলা শাখার উদোগে শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে ফরিদপুর শহরের জসীমউদ্দিন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। 

প্রধান অতিথির বক্তব্যে নায়াবা ইউসুফ বলেন, 'আমরা ছাত্র ছাত্রীদের কি দিতে পারলাম, শিক্ষকদের সেই আত্মসমালোচন করতে হবে। ছাত্র-ছাত্রীদের খেলাধুলার সুযোগ তৈরি করে দিতে হবে। তাদের বই পড়ানোর তাগিদ দিতে হবে, ন্যায়-অন্যায় শিক্ষা দিতে হবে, ছাত্রছাত্রীদের নিজের সন্তানের মত ভালো বাসতে হবে। নীতি নৈতিকতা শিক্ষা দিতে হবে। শিক্ষকদের ভয় ভীতির ঊর্ধ্বে থেকে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে।  

তিনি বলেন, 'আমাদের দল ক্ষমতায় আসলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে।'

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক শরীফ জাহিদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ লোকমান হোসেন। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে রাখেন- বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মো. সেলিম মিয়া। 

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য ইমরুল কবির জিহাদ, শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ফরিদপুর শাখার সভাপতি অধ্যক্ষ সেলিম মো. বদরুদ্দোজা, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শওকত আলী, ফরিদপুর শিক্ষক সমিতির সভাপতি মো. ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদ আল সিদ্দিকী, ফরিদপুর কিন্ডারগার্টে সমিতির সভাপতি নাজিমউদ্দীন আহমেদ লেলিন। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ভাংগা শাখার সাধারণ সম্পাদক ইকরাম আলী, সালথা শাখার সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- ফরিদপুর শহর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন রঞ্জনসহ শহর ও কোতোয়ালি বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে জুলাই আগস্টে নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়