শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ০২:৪৪ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোরহানউদ্দিনে শিকল বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে শিকল দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার সীমান্তবর্তী ডাওরি বাজার সংলগ্ন একটি খাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ খাল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। অজ্ঞাতপরিচয় যুবকের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর। তার পরনে একটি জিন্স প্যান্ট ও গায়ে একটি গেঞ্জি পরিহিত। হাত-পা শিকল দিয়ে বাঁধা এবং তালা মারা। পুলিশের ধারণা, ওই যুবকের মৃত্যু হয়েছে আনুমানিক ২ থেকে ৩ দিন আগে। লাশের গায়ে পচন ধরেছে। যেকেউ তাকে হত্যা করে মরদেহ খালে ফেলে দিয়েছে। যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়