শিরোনাম
◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড ◈ ২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও ◈ ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চলবে ঢাকা-চট্টগ্রাম রুটে ◈ অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদ্‌যন্ত্র, কিডনি ও চোখ, প্রতিরোধে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ অস্ট্রেলিয়ার কা‌ছে ৭ উইকে‌টে হার‌লো ইংল‌্যান্ড ◈ চিকিৎসা খাতের অব্যবস্থাপনা দূর করতে মানসিকতার পরিবর্তন জরুরি, দেশের স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি ◈ গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন সংসদ সদস্য ◈ এলপিজির বাড়তি দামে নাভিশ্বাস, রাজধানীর অনেক পরিবারে ফিরছেন লাকড়ির চুলায় ফিরছেন ◈ পাঁচ লাখ টাকা নিয়েও ছাড়েনি জিম্মিকে, লিবিয়ায় বাংলাদেশিকে আটকে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২ ◈ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে কোচ লিও‌নেল স্কালোনি

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪, ০৭:২৮ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই চবি ছাত্রের যৌনকর্মী সন্দেহে নারীদের ধাওয়া, অতঃপর...

মধ্যরাতে যৌনকর্মী সন্দেহে নারীদের ধাওয়া দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র। পরবর্তীতে জন্মনিয়ন্ত্রণসামগ্রী আছে কি না তা দেখার জন্য আরেক নারীর ব্যাগ তল্লাশি করতে যান যান তারা। পরে তাদের দুজনকে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল সোমবার রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা গেছে, সিনেমা প্যালেস এলাকায় যৌনকর্মী সন্দেহে কিছু নারীকে তাড়া করেন মো. সাব্বির ও মো. রায়হান নামে চবির দুই ছাত্র। এ সময় এক নারী একটি হোটেলে আশ্রয় নেন। তার পেছনে পেছনে দুই ছাত্র হোটেলে উঠলেও তাকে আর খুঁজে পাননি। হোটেল থেকে নেমে একটি বাসের পেছনে আরেক নারীর পথরোধ করেন তারা। তার ব্যাগে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী রয়েছে কি না, তা তল্লাশি করে দেখেন। একপর্যায়ে ওই নারীর স্বামী ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় স্থানীয় লোকজন মারতে উদ্যত হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ছাত্রকে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সমন্বয়ক’ পরিচয় দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওই দুই শিক্ষার্থী এক নারীর ব্যাগ তল্লাশি করতে গিয়ে স্থানীয়দের রোষানলে পড়েন। এক পর্যায়ে তাদের ধাওয়া দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) তারেক আজিজ বলেন, ‘ওই নারী ও তার স্বামী থানায় এসেছিলেন। তারা এ বিষয়ে থানায় কোনও অভিযোগ দেননি। তাই মুচলেকা নিয়ে দুই ছাত্রকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ব্যাগ তল্লাশি করা ছাত্রদের কাজ নয়। কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেন।’  উৎস: দেশরুপান্তর।

 

  • সর্বশেষ