শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৪, ১২:১৮ রাত
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিনা টিকিট যাত্রী থেকে অতিরিক্ত টাকা আদায়ে দুই রেল কর্মকর্তা বরখাস্ত

ঈশ্বরদী (পাবনা) থেকে: পাবনার ঈশ্বরদীতে বিনা টিকিট যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে দুই রেল কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় পাকশী রেলওয়ে বিভাগীয় পরিবহন ও বাণিজ্যিক কর্মকর্তা স্বাক্ষরিত আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের ট্রেন পরিচালক (গার্ড) জাকারিয়া সোহাগ এবং টিকিট পরীক্ষক (টিটিই) নয়ন ইসলাম।

রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢালারচর অভিমুখী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে টিকিট চেকের সময় কয়েকজন যাত্রী অভিযোগ করেন, ট্রেনের দায়িত্বপ্রাপ্ত টিটিই এবং গার্ড বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করলেও টিকিট দেননি।

ঘটনার বিবরণে জানা যায়, রহনপুর স্টেশন থেকে ঢালারচর এক্সপ্রেস পাবনার দিকে যাত্রা করে। ট্রেনটিতে দায়িত্বরত টিটিই নয়ন ইসলাম ও গার্ড জাকারিয়া সোহাগ বিনা টিকিট যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন।

রাজশাহী স্টেশনে ট্রেনের কয়েকজন ছাত্রের কাছে যাত্রীরা এ বিষয়ে অভিযোগ করলে, প্রথমে টিটিই ও গার্ড তা অস্বীকার করলেও পরে ছাত্রদের কাছে ক্ষমা চান।

পরবর্তীতে ছাত্ররা রাতে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তাদের বিষয়টি জানালে আজ পাকশী রেলওয়ে বিভাগীয় দপ্তরের পক্ষ থেকে তাঁদের বরখাস্তের আদেশ দেওয়া হয়।

  • সর্বশেষ