শিরোনাম
◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৪, ০৮:৫৯ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিবগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৬ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। এঘটনায় ৩জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১ জনের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে শিবগঞ্জ পৌরসভার মরদানা-আইয়ুব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কবজি বিচ্ছিন্ন হওয়া ব্যক্তি বিরাহিমপুর মহল্লার ইমতিয়াজের ছেলে রবিউল ইসলাম (৩৫)। অপর দুই আহত ব্যক্তি হলেন- মর্দানা মহল্লার কেটু মড়লের ছেলে আমিনুল হক (৩৫) ও বিরাহিমপুর মহল্লার জোবদুলের ছেলে বাবু (৩৪)। 

স্থানীয়রা জানায় পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগের আব্দুল হক গ্রুপ ও ইসামাইল গ্রুপের লোকজন মধ্যে সোমবার ভোর থেকে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, মর্দানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুপক্ষের লোকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এই ঘটনায় আহত হয়েছে ৩জন। এরমধ্যে একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন হলে, তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি। কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়