শিরোনাম
◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন 

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৪, ০৮:২৬ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মায়ের সাথে ঝগড়া করে যুবকের  বিষ পানে মৃত্যু 

আবু নাসের, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় বিষ পানে রাসেল মোল্লা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাত ৩টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত রাসেল মোল্লা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গলিয়াপাড়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল তার মা চম্পা বেগমের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করে গত শুক্রবার (১১ অক্টোবর) বিকাল ৩টার দিকে নিজ বাড়িতে বিষ পান করে। পরে তাকে উদ্ধার করে তার আত্মীয়-স্বজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন থাকার পর রবিবার (১৩ অক্টোবর) হাসপাতাল হতে বাড়িতে নিয়ে আসে। সোমবার (১৪ অক্টোবর) রাত ৩টার দিকে নিজ বাড়িতে রাসেলের মৃত্যু হয়। 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়