শিরোনাম
◈ আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম  ◈ তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি ◈ গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে সিইসিকে জামায়াতের চিঠি ◈ প্রশাসনে নারীর নেতৃত্বের বিস্তার, ২০ নারী ডিসি ও ১৯১ নারী ইউএনও ◈ আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’; কারা আগে পাবেন, কী কী সুবিধা মিলবে? ◈ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে রুটিন অনুযায়ী চলবে: শিক্ষামন্ত্রী ◈ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সাংবাদিকদের প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ পাহাড়ি ঢল-বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যার ঝুঁকি, সতর্ক করল পূর্বাভাস কেন্দ্র ◈ গরুর মাংসের অস্বাভাবিক রং পরিবর্তন, ইউএনও কার্যালয় থেকে থানায় বেকারি কর্মীরা (ভিডিও) ◈ সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, পুলিশ হেফাজতে নারী

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ০৮:৪৯ রাত
আপডেট : ১৭ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহার যুবদল অফিসে অগ্নিসংযোগ মামলায় দুইজন গ্রেফতার

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার পৌরসভার ৪নং ওয়ার্ড যুবদলের অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন মামলায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে সান্তাহার ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। 

গ্রেপ্তারকৃতরা হলো, সান্তাহার পৌরসভার কলসা গ্রামের নৃপেন্দ্রনাথ মন্ডলের ছেলে পরিমল কুমার মন্ডল (৩৭) ও নাজির খানের ছেলে নুরে আল খান (৩৫)।
গত ১৯ আগষ্ট দিবাগত রাত সাড়ে ১০টায় সান্তাহার পৌরসভার চায়নার মোড় নামক স্থানে ৪নং ওয়ার্ড যুবদল অফিসে কয়েকটি মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত ওই যুবদল অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক ছড়িয়ে অফিসে পেট্রোল ঢেলে আসবাবপত্রে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। এতে অফিসের ভিতর থাকা জিনিসপত্র পুড়ে বিপুল টাকার ক্ষতিসাধন হয়। 

এ ঘটনায় আদমদীঘি থানায় সান্তাহার কলসা এলাকার পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি আশিক বাদি হয়ে সাবেক এমপি, তার বাবা সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৭০ জন আওয়ামী লীগ নেতাকর্মির নাম উল্লেখ ও অজ্ঞাতসহ মোট ২২৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় পরিমল কুমার মন্ডল, নুরে আলম খানকে গ্রেফতার করা হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়