শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ০৮:০৫ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে ক্বাওমি মাদ্রাসার মুহতামীমকে অপসারণের দাবীতে বিক্ষোভ

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ফয়জিয়া হামিয়ুচ্ছুন্নাহ দারুল উলুম ক্বাওমিয়া মাদরাসার মুহতামীম ইব্রাহীমের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টায় মাদরাসার সকল শিক্ষার্থী, উস্তাদ ও সাধারণ জনগনের ব্যানারে এই বিক্ষোভ মিছিল করেন।

মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ড এলাকায় তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর মুহতামীম ইব্রাহীমের অপসারণের দাবীতে একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ উঠেছে আদমদীঘি সদরে অবস্থিত ফয়জিয়া হামিয়ুচ্ছুন্নাহ দারুল উলুম ক্বাওমিয়া মাদরাসার মুহতামীম ইব্রাহীম মাদ্রাসার ছাদ নির্মাণের জন্য দানকৃত বালু, সিমেন্ট ছাত্রদের দ্বারা নিজে আত্মসাত করেছেন। এছাড়া মাদ্রাসার জন্য দান করা গরু ছাগল নিজের বাসায় নিয়ে যান। অনেক সময় শিক্ষার্থীদেরকে সময় মত গোস্ত না দিয়ে ফ্রিজে রেখে নষ্ট হবার পরে খেতে দেন। মাদ্রাসার ছাত্রদের জন্য দান করা  উন্নত মানের কম্বল নিজের বাসায় রেখে দেন। 

এছাড়া ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের দ্বারা নিজ বাসার কাজ করিয়ে নেওয়া, প্রতি মাসে বাথরুম পরিষ্কার বাবদ ছাত্রদের ধার্যকৃত টাকার হিসাব না দিয়ে আত্মসাৎ করা, বিভিন্ন কারণে শিক্ষার্থীদের অশ্লীল ভাষায় গালিগালাজসহ নানা অনিয়ম দুর্নীতি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়