শিরোনাম
◈ মালয়েশিয়া থেকে বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল এফবিআই: আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্র ◈ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় পেট্রোবাংলা ◈ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আরব দেশগুলোকে যুদ্ধে টানতে চায়: রাশিয়া ◈ ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কী কমে আসছে? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশ, কয়েকদিন পর সুফল পাবে জনগণ ◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ১২:৫৫ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীর দুই বিএনপি নেতা বহিষ্কার 

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর ) রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈসার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী আঞ্চলিক শিক্ষা ভবনে অবৈধ ভাবে তালা ঝুলানো এবং সরকারি কর্মকর্তা, বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষার রাজশাহীর পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ ব্যানার্জী কে প্রাণ নাসের হুমকি এবং তাকে অফিস থেকে বের করে দেওয়ার সু-নিদিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও রাজশাহী কলেজ সাবেক সাধারণ সম্পাদক তোরাব আলী পারভেককে বিএনপির প্রাথমিক সকল সদস্য পদ থেকে অস্থায়ী বহিষ্কার করা হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুনুর রশীদ মামুন এই সিদ্ধান্ত গ্রহণ করেন এবং পরবর্তী পদক্ষেপের জন্য কেন্দ্রীয় দপ্তরে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়