শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ১২:৪৬ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

সৈকত শতদল, রাজবাড়ী : রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল পৌনে ৭ টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
 
 
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু জানান, সকালে রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামে পৌছালে ট্রেনের নিচে কাটা পড়েন ওই বৃদ্ধ। তার নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন বা রাস্তায় ঘুরে বেড়ানো কোন পাগল হতে পারেন। তারপরও তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। খণ্ডিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়